আভিজাত্যপূর্ণ লুকে অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৪:২৪ পিএম

ঢালিউটের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে দেখা গেলো আভিজাত্যপূর্ণ লুকে। সামাজিক মাধ্যমে কালো শাড়ি আর গয়নায় নিজেকে মেলে ধরলেন নায়িকা। শনিবার দুপুরে ফেসবুকে একগুচ্ছ ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। সেখানেই দেখা যায়, কালো রঙের কারুকার্যখচিত শাড়িতে ধরা দিয়েছেন নায়িকা; যেখানে ফুটে উঠেছে তার এক আভিজাত্যপূর্ণ লুক।

ছবিগুলোতে দেখা যাচ্ছে, অপু বিশ্বাস শাড়ির সঙ্গে মিলিয়ে পরেছেন ভারী গয়না। চুলের সাজে ছিল মার্জিত আভিজাত্য। ছবির ক্যাপশনে তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গানের কয়েকটি লাইন জুড়ে দিয়েছেন। লিখেছেন, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়? সেকী কেবলই যাতনাময়!

আরও পড়ুন : সাদা গাউনে গ্ল্যামারাস মেহজাবীন

অপুর এই পোস্টের নিচে তার ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। মাত্র কয়েক ঘণ্টাতে হাজার হাজার লাইক ও মন্তব্য জমা হয়েছে সেখানে।

ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে বরাবরই আলোচনায় থাকেন এই চিত্রনায়িকা। বর্তমানে তাকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও বিজ্ঞাপনী প্রচারণায় বেশ সরব দেখা যাচ্ছে। সম্প্রতি তার অভিনীত বেশ কিছু সিনেমার কাজ শেষ হয়েছে এবং নতুন কিছু প্রজেক্ট নিয়েও কথা চলছে বলে শোনা যাচ্ছে। 

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft