টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-05T13:17:56+06:00
2026-04-05T13:17:56+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
কক্সবাজারে বিএনপি অফিসে আগুন
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১:১৭ পিএম 
কক্সবাজারের টেকনাফে বিএনপির অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে অফিসের গুরুত্বপূর্ণ কাগজ ও আসবাবপত্র পুড়ে গেছে বলে দাবি বিএনপি নেতাকর্মীদের। শনিবার (৪ এপ্রিল) রাতে টেকনাফ পৌর শাখা বিএনপির ৭নং ওয়ার্ড অফিসে এ আগুন দেয় দুর্বৃত্তরা।

বিএনপি নেতাকর্মীরা জানান, রাতের আধাঁরে তাদের অফিসে আগুন দেওয়া হয়েছে। তারা ওই অফিসে বসে সাংগঠনিক কার্যক্রম চালাতেন। এ ঘটনায় দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।  

পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, রাতের আঁধারে আমাদের অফিসে আগুন দেওয়া হয়েছে। এতে অফিসের ভেতরের গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। 


পৌর শ্রমিকদলের সভাপতি আব্দুর রশিদ জানান, দলের কার্যক্রম ব্যাহত করতে ফ্যাসিস্ট ও স্বাধীনতার পরাজিত শক্তিরা আগুন দিয়েছে বলে ধারণা করছি। এ ঘটনায় দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। 

টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, রাতে টেকনাফ পৌর এলাকার ৭নং ওয়ার্ড বিএনপির অফিসে আগুন লেগেছে শুনেছি। খবর পেয়ে সকালে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কারণ উদঘাটনের চেষ্টা চলছে। 

জ/দি





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com