সংস্কৃতি কখনো বিভাজনের হাতিয়ার হতে পারে না : সংস্কৃতি প্রতিমন্ত্রী
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১১:৫৮ এএম

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, সংস্কৃতি কখনো বিভাজনের হাতিয়ার হতে পারে না। দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধার, সুস্থ, অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক অঙ্গন গড়ে তুলতে হবে।

তিনি বলেন, সংস্কৃতি হলো একটি দেশের মূল চালিকাশক্তি। সংস্কৃতি চর্চায় বিপ্লব ঘটাতে হবে। পুরোনো রেওয়াজ পুনরুদ্ধারসহ সুষ্ঠু ধারার সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে।  

শনিবার (৪ এপ্রিল) রাতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে সরকারি-আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, পেশাজীবী, সুধীজনরা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন : বিদেশে মাছ রপ্তানির লক্ষে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, জনগণের কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জনসাধারণের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছেন এবং নির্বাচনের প্রতিশ্রুতি মতো ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছেন। আগামী পহেলা বৈশাখ থেকে কৃষিকার্ড বিতরণ করা হবে। 

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনএম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি প্রমুখ।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft