ছাতকের চরমহল্লায় কাইল্যাচর গ্রামে দুপক্ষের সংঘর্ষে আহত ১৭

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-04T15:14:19+06:00
2026-04-04T15:14:19+06:00
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
ছাতকের চরমহল্লায় কাইল্যাচর গ্রামে দুপক্ষের সংঘর্ষে আহত ১৭
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
⏲ ৩:১৪ পিএম | ৪ এপ্রিল, ২০২৬ | শনিবার
ছাতকের চরমহল্লায় কাইল্যাচর গ্রামে দুপক্ষের সংঘর্ষে আহত ১৭
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের চরমহল্লা টেটিয়ারচর বাজারে কথা-কাটাকাটি সংক্রান্ত বিরোধ ও সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তিমূলক পোস্টকে কেন্দ্র করে কাইল্যাচর গ্রামে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাটি গত শুক্রবার রাতে শুরু হয়ে শনিবার ভোরে সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে আল আমিন এবং মৃত সুরাব আলীর ছেলে মাওলানা নজমুল হক নসিবের চরমহল্লা টেটিয়ারচর বাজারে পূর্ব শত্রুতার ইস্যুতে কথা-কাটাকাটি হয়। পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক লেখালেখির মাধ্যমে আরও উত্তপ্ত হয়ে ওঠে।

উভয় পক্ষের সমর্থকরা রাতেই একে অপরকে মুখোমুখি হওয়ার জন্য ডাকাডাকি করলে উত্তেজনা চরমে পৌঁছে। শনিবার ভোরে দুই পক্ষের লোকজনের মধ্যে সরাসরি সংঘর্ষের ঘটনা ঘটে।


আল আমিনের পক্ষে ১৭ জন আহত। গুরুতর আহত ৭ জনকে সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। প্রতিপক্ষের আহতদের কোনো তথ্য পাওয়া যায় নি।

এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তালুকদার জানান, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানা গেছে।

জ/দি


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত