ফিল্ম আর্কাইভে বিনামূল্যে প্রদর্শিত হবে কালজয়ী সব সিনেমা

অনলাইন ডেস্ক

বিনোদন

2026-04-03T16:14:44+06:00
2026-04-03T16:14:44+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
ফিল্ম আর্কাইভে বিনামূল্যে প্রদর্শিত হবে কালজয়ী সব সিনেমা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৪:১৪ পিএম 
ফিল্ম আর্কাইভে বিনামূল্যে প্রদর্শিত হবে কালজয়ী সব সিনেমা
পুরোনো দিনের সোনালি স্মৃতি আবারও ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মাসব্যাপী বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী। ৩০ এপ্রিল পর্যন্ত প্রতি সপ্তাহের নির্ধারিত দিনে দর্শকরা সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করতে পারবেন বাংলা সিনেমার কালজয়ী সব সৃষ্টি।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত আর্কাইভের নিজস্ব ভবনের দোতলায় ৩০০ আসনবিশিষ্ট আধুনিক প্রদর্শনী হলে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে দেখানো হবে সংরক্ষিত নতুন পুরোনো ও দুর্লভ চলচ্চিত্র। সবার জন্য উন্মুক্ত এই আয়োজন ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

আগামী ৯ এপ্রিল প্রদর্শিত হবে খান আতাউর রহমান পরিচালিত ক্ল্যাসিক সিনেমা ‘দিন যায় কথা থাকে’। ২ ঘণ্টা ৩২ মিনিটের এই সাদাকালো ছবিটি দর্শকদের ফিরিয়ে নিয়ে যাবে সোনালি অতীতে। এর প্রধান চরিত্রে রয়েছেন ফারুক কবরী আনোয়ারা খলিল ও টেলিসামাদ।

১৬ এপ্রিল থাকছে শাহ আলম কিরণ পরিচালিত ‘একটি রঙিন চলচ্চিত্র’। সালমান শাহ ও শাবনূর অভিনীত এই জনপ্রিয় সিনেমাটিতে আরও দেখা যাবে আনোয়ারা ও রিনা খানকে।

এরপর ২৩ এপ্রিল দর্শকরা দেখতে পাবেন দেওয়ান নজরুল পরিচালিত অ্যাকশনধর্মী সাদাকালো ছবি ‘দোস্ত দুশমন’। ২ ঘণ্টা ১৩ মিনিটের এই সিনেমাটিতে পর্দায় দেখা যাবে সোহেল রানা ওয়াসিম শাবানা ও সুচরিতাকে।

সবশেষে ৩০ এপ্রিল প্রদর্শিত হবে মমতাজ আলী পরিচালিত রঙিন চলচ্চিত্র ‘নসিব’। ২ ঘণ্টা ৪২ মিনিট ব্যাপ্তির এই বিশাল আয়োজনে অভিনয় করেছেন উজ্জ্বল শাবানা ইলিয়াস কাঞ্চন ও রোজিনা।

মূলত চলচ্চিত্রের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের দর্শকদের বাংলা সিনেমার ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই ফিল্ম আর্কাইভ নিয়মিত এ ধরনের আয়োজন করে থাকে। আসনসংখ্যা সীমিত হওয়ায় আগ্রহীদের সময়মতো হলে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।


সূত্র: কালবেলা





Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com