শেখ হাসিনার পক্ষে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন : চিফ প্রসিকিউটর

নিউজ ডেস্ক

জাতীয়

2026-04-02T13:07:25+06:00
2026-04-02T15:09:48+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
শেখ হাসিনার পক্ষে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন : চিফ প্রসিকিউটর
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১:০৭ পিএম  আপডেট: ০২.০৪.২০২৬ ৩:০৯ পিএম
শেখ হাসিনার পক্ষে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন : চিফ প্রসিকিউটর
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার বা তার নিয়োজিত কোনো সংস্থার কাছ থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

তিনি আরো জানান, বিচার চলাকালীন সময়ে পলাতক থাকলে আইনজীবী নিয়োগ দেওয়ার সুযোগ নেই। চিঠি পাঠানো আদালত অবমাননার শামিল। বৃহস্পতিবার (২ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। 


এর আগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়ায় আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তুলে রায় বাতিল চেয়ে ট্রাইবুনালের ই-মেইলে চিঠি পাঠায় লন্ডনভিত্তিক প্রখ্যাত আইনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কিংসলি ন্যাপলি এলএলপি। এমন তথ্য ছড়িয়ে পড়লে প্রসিকিউশন জানায় তারা এমন কোনো চিঠি পাননি। 

এদিন জুলাই আন্দোলনে ১৩ জনকে হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে ট্রাইবুনালের প্রসিকিউশন। এদিন হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের মামলায় পুনঃ তদন্ত চেয়ে আবেদন জানিয়েছেন তার আইনজীবীরা। 

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com