হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাণীশংকৈলে হেফাজতের বিক্ষোভ মিছিল

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-01T16:50:13+06:00
2026-04-01T16:50:13+06:00
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাণীশংকৈলে হেফাজতের বিক্ষোভ মিছিল
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৪:৫০ পিএম 
হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাণীশংকৈলে হেফাজতের বিক্ষোভ মিছিল
মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তিকারী বিধান রায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশ রাণীশংকৈল শাখার আয়োজনে, বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলার নেকমরদ গরুহাটি মাঠ থেকে এ সমাবেশ শুরু হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নেকমরদ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেকমরদ চৌরাস্তা মোড়ে শেষ হয়।

এসময় মিছিলে অংশগ্রহণকারীরা “বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান”, “রাসুলের দুশমনেরা, হুশিয়ার সাবধান”, “নারায়ে তাকবির, আল্লাহু আকবর”সহ বিভিন্ন স্লোগান দেন। পরে নেকমরদ চৌরাস্তা মোড়ে হেফাজতের রাণীশংকৈল উপজেলা আমির মাওলানা শামসুদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা হেফাজতে ইসলামের  আমীর  মাওলানা শাহী এমদাদুল হক, সেক্রেটারি মুফতি শরিফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা হেফাজত ইসলামের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান,গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী মামুনুর রশিদ মামুন, জামায়াতে ইসলামীর জেলা প্রেস মিডিয়া আহবায়ক, শাহাজালাল জুয়েল প্রমুখ। 

বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে জেলা হেফাজতের  আমীর মাওলানা  শাহী এমদাদুল হক বলেন, “রাসুলুল্লাহ (সা.) আমাদের হৃদয়ের স্পন্দন। তার বিরুদ্ধে কটূক্তি মুসলিম উম্মাহর জন্য গভীর আঘাত। আমরা বিধান রায়ের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবি করছি। এসময় হেফাজতে ইসলামের রাণীশংকৈল উপজেলা আমির মাওলানা শামসুদ্দিন বিক্ষোভ সমাবেশে  মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তিকারী বিধান রায়ের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বিভিন্ন দাবি তুলে ধরেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে , রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গী, হরিপুর ও পীরগঞ্জের হেফাজতে ইসলামের নেতাকর্মীসহ সর্বস্তরের তৌহিদী জনতা অংশ নেন।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com