প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ২:০১ পিএম

টাঙ্গাইলে জ্বালানি তেলের তীব্র সংকট চরম আকার ধারণ করছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন চালকরা। জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ায় পাম্পগুলোতে ঝুলছে ‘তেল নেই’ লেখা নোটিশ।
বুধবার (১ এপ্রিল) সরেজমিনে জেলার বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, সীমিত আকারে তেল মিলছে, সেখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের।
গ্রাহকরা জানান, অনেক পাম্পে জ্বালানি তেল মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করে বাইরে বেশি দামে তেল বিক্রি করা হচ্ছে। এতে বিভিন্ন পরিবহন চালকদের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। ইতোমধ্যে অবৈধভাবে মজুত করা তেল জব্দ করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন জব্দকৃত তেল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির উদ্যোগ নিয়েছে বলেও জানানো হয়েছে।
জ/উ