মুন্সিগঞ্জে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-01T14:40:50+06:00
2026-04-01T14:40:50+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
মুন্সিগঞ্জে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ২:৪০ পিএম 
মুন্সিগঞ্জে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু
মুন্সিগঞ্জ সদরে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে মো. রাকিব নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে ধলেশ্বরী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার দুপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে। নিহত মো. রাকিব মাদারীপুর জেলার শিবচর উপজেলার চর বাচামারা খলিফাকান্দি গ্রামের শাহাদত মাতব্বরের ছেলে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর দুইটায় তিন বন্ধু ধলেশ্বরী নদীতে গোসল করতে নামেন। এ সময় তাদের মধ্যে দুইজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অপরজন নিখোঁজ হয়ে যান।

তিনি আরো বলেন, নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ ১৯ ঘণ্টা অভিযান চালানোর পর বুধবার সকালে ডুবুরি দল নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জ/দি







Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com