ঝিনাইদহ প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-01T15:19:05+06:00
2026-04-01T15:19:05+06:00
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারীর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৩:১৯ পিএম 
ঝিনাইদহে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় শমশের আলী (৭৫) নামে এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শমশের আলী ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার সাবেকবিন্নি গ্রামের বাসিন্দা। 

এ বিষয়ে হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্তুঞ্জয় বিশ্বাস জানান, শমশের আলী বর্তমানে শহরতলীর মুরারীদহ এলাকায় ছেলের বাড়িতে থাকতেন। তিনি বুধবার সকালে আরাপপুর মোড়ে রাস্তা পার হচ্ছিলেন। 

এ সময় দ্রুতগামী একটি কলা বোঝাই ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ ঘাতক ভ্যানটি শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে বলেও জানান এই কর্মকতা।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com