ট্রাইব্যুনালের সিসি ক্যামেরার ফুটেজ গায়েব, জানানো হয়েছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিকে

নিউজ ডেস্ক

অপরাধ

2026-04-01T14:58:35+06:00
2026-04-01T14:58:35+06:00
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অপরাধ
ট্রাইব্যুনালের সিসি ক্যামেরার ফুটেজ গায়েব, জানানো হয়েছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিকে
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ২:৫৮ পিএম 
ট্রাইব্যুনালের সিসি ক্যামেরার ফুটেজ গায়েব, জানানো হয়েছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিকে
গত বছরের ১৩ অক্টোবর ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ের সিসি ক্যামেরা থেকে ফুটেজ গায়েব হওয়ার ঘটনা 'ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি'কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

আজ বুধবার (১ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ট্রাইব্যুনালের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর জোহা। একইসাথে তিনি জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমেও ঐ দিনের ফুটেজ উদ্ধার করা যায়নি।

এর আগে, প্রসিকিউটর গাজী এম এইচ তামিমের কক্ষে সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার এক আসামির পরিবার টাকার ব্যাগ নিয়ে যায়, এমন অভিযোগ করেন প্রসিকিউটর বি এম সুলতান। সেদিন আসলে কী ঘটেছিল, তা জানতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে যান ট্রাইব্যুনালের প্রসিকিউশনের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা। কিন্তু হার্ডড্রাইভে সেদিনের ফুটেজটি খুঁজে পাননি তিনি।

এদিন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান গোলাম মর্তূজা মজুমদারের হ্যাক হওয়া ফোন ও হোয়াটসঅ্যাপ উদ্ধার করা হয়েছে বলে জানান তানভীর জোহা। তবে হ্যাকারদের শনাক্ত করা গেলেও গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

জ/উ





Advertisement
Loading...
Loading...
অপরাধ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com