দুবাই বন্দরে কুয়েতি তেলবাহী ট্যাংকারে হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৯:১৭ এএম আপডেট: ৩১.০৩.২০২৬ ১২:০৬ পিএম

সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা অবস্থায় কুয়েতি তেলের ট্যাংকার ‘আল-সালমি’ ইরানের হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি)। খবর আল–জাজিরার।

এক বিবৃতিতে একে ইরানের ‘সরাসরি ও অপরাধমূলক’ হামলা বলে উল্লেখ করেছে কেপিসি। কেপিসির এ বিবৃতি প্রকাশ করেছে কুয়েত নিউজ এজেন্সি।

আরও পড়ুন : এবার এনপিটি থেকে সরে আসার সিদ্ধান্ত ইরানের

বিবৃতিতে আরও বলা হয়, হামলার সময় ট্যাংকারটি পুরোপুরি তেলে ভর্তি ছিল। এতে জাহাজটির কাঠামোতে (হাল) ক্ষতি হয়েছে এবং হামলার পর জাহাজে আগুন ধরে যায়। এর ফলে আশপাশের পানিতে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, কুয়েতি ট্যাংকারটির ২৪ জন নাবিকের সবাই নিরাপদে আছেন। জাহাজটিতে আগুন নেভানোর কাজ এখনও চলছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft