নিউজ ডেস্ক

জাতীয়

2026-03-30T16:43:04+06:00
2026-03-30T16:55:00+06:00
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
বিরোধী দলীয় নেতাকে নিজ কক্ষে নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৪:৪৩ পিএম  আপডেট: ৩০.০৩.২০২৬ ৪:৫৫ পিএম
বিরোধী দলীয় নেতাকে ডা. শফিকুর রহমানকে নিজের কক্ষে নিয়ে বৈঠক করেছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) দুপুরে সংসদের দক্ষিন প্লাজায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিনী অধ্যাপক দিলারা হাফিজের নামাজে জানাজার পর সংসদে প্রধানমন্ত্রী কক্ষে এই বৈঠকটি হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, জানাজার আনুষ্ঠানিকতা শেষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিরোধী দলীয় নেতাকে সঙ্গে নিয়ে নিজের কক্ষে আসেন। পরে কিছুক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী তার কক্ষে।

প্রায় ১৭/১৮ মিনিট পর মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী  দলীয় নেতাসহ কক্ষ থেকে  বেরিয়ে এসে বিরোধী দলীয় নেতাকে তার কক্ষ পর্যন্ত এগিয়ে দেন। বৈঠকের সময় স্থানীয় সরকার মন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com