মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় নগর ভবন প্রাঙ্গণে এ সংবর্ধনা দেওয়া হচ্ছে।
জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। সভাপতিত্ব করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।
এর আগে অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারাসহ আরও অনেকে উপস্থিত আছেন।
জ/উ