জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন পাঁচ সিটি প্রশাসক
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৩:২২ পিএম আপডেট: ১৫.০৩.২০২৬ ৫:০৩ পিএম

দায়িত্ব গ্রহণের পর মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনিযুক্ত পাঁচ সিটি প্রশাসক। রবিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানে (জিয়া উদ্যান) দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তারা পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতে অংশ নেন।

দুপুরে সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে জিয়া উদ্যানে উপস্থিত হন। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে দুই নেতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আরও পড়ুন : মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

এ সময় বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, ময়মনসিংহ সিটি করপোরেশনে রুকুনোজ্জামান রোকন, রাজশাহী সিটি করপোরেশনে মাহফুজুর রহমান, রংপুর সিটি করপোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লা উপস্থিত ছিলেন।

এই পাঁচজন প্রশাসকই বিএনপির নেতা। বিলকিস আক্তার জাহান বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ), মাহফুজুর রহমান রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, রুকুনোজ্জামান রোকন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব, মাহফুজ উন নবী চৌধুরী রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব ও মো. ইউসুফ মোল্লা কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft