কোম্পানি করদাতাদের জন্য রিটার্ন দাখিলের সময় আরও ১ মাস বাড়ালো এনবিআর
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ২:৪৬ পিএম

কোম্পানি করদাতাদের জন্য রিটার্ন দাখিলের সময় আরও ১ মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (১৫ মার্চ), জাতীয় রাজস্ব বোর্ডের কর নীতি উইং-এর দ্বিতীয় সচিব মো. একরামুল হক স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়। 

আদেশটিতে বলা হয়, আয়কর আইন,২০২৩-এর ধারা ৩৩৪ এর দফা (ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ছাড়া অন্যান্য সকল করদাতার, ২০২৫-২০২৬ করবর্ষের রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ ০১ (এক) মাস বৃদ্ধি করলো রাজস্ব বোর্ড।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft