সারাদেশে প্রতি শনিবার পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি

দেশজুড়ে

2026-03-14T12:35:03+06:00
2026-03-14T12:35:03+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
সারাদেশে প্রতি শনিবার পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী
রাজশাহী প্রতিনিধি
⏲ ১২:৩৫ পিএম | ১৪ মার্চ, ২০২৬ | শনিবার
সারাদেশে প্রতি শনিবার পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী
এখন থেকে প্রতি শনিবার সারাদেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শনিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী নগরীর পবা উপজেলায় খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এদিন ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য বারনই নদীর শাখা বারনই নদীর খাল পরিষ্কার কর্মসূচি উদ্বোধন করেন মন্ত্রী। পবা উপজেলার বায়া ব্রিজের নিচে কর্মসূচিটির উদ্বোধন করা হয়। 

এসময় তিনি বলেন, সরকারের উদ্যোগে প্রতি শনিবার এমপি মন্ত্রীরা নিজ নিজ এলকায় নদী খাল বিল সহ অন্যান্য অপরিষ্কার এলাকা পরিষ্কারে তদারকি করবেন। এজন্য কোনো অনাড়ম্বর অনুষ্ঠান কিংবা বেলুন ওড়ানোর প্রয়োজন নেই। 

অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে ছিলেন রাজশাহী-৩ আসনের এমপি শফিকুল হক মিলন, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতীক দলের নেতৃবৃন্দ।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত