মনোহরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
কুমিল্লা (মনোহরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৪:১৩ পিএম

কুমিল্লার মনোহরগঞ্জে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার  সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভাটি অনুষ্ঠিত হয়েছে।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু । 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামির আমির হাফেজ মাওঃ নুরুন্নবী, উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম, উপজেলা সমাজসেবা অফিসার তাহমিনা আক্তার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদার, উপজেলা কৃষি অফিসার গোলাম সরোয়ার তুষার, মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মতিন, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল হাছান পাটওয়ারী, যুব উন্নয়ন অফিসার সফিকুল ইসলাম পাঠান, মনোহরগঞ্জ থানার অপারেশন আফিসার এসআই লিটন ঘোষসহ উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft