এই সংসদ জনগণের ইচ্ছা পূরণে কাজ করবে, এটা বিএনপির অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১১:০৯ এএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আজকের এই মুহূর্তের জন্য সমগ্র জাতি দীর্ঘ ১৭ বছর অপেক্ষা করেছে, সংগ্রাম, আন্দোলন ও রক্ত দিয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দেওয়ার আগে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই সংসদের জন্য আমাদের সন্তানেরা জীবন দিয়েছে। আজ একটি ঐতিহাসিক মুহূর্ত। সেই জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। এই সংসদ জনগণের ইচ্ছা পূরণে কাজ করবে-এটা আমাদের (বিএনপির) অঙ্গীকার।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায়। সভাপতি পদ শূন্য রেখেই শুরু হবে অধিবেশন।

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সভাপতির নাম প্রস্তাবের পর তা চূড়ান্ত হবে। সংসদ সভাপতির সভাপতিত্বেই নির্ধারণ হবে স্পিকার ও ডেপুটি স্পিকার। সংসদের বিধি অনুযায়ী তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft