অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য বিভিন্ন সংস্থার ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে

নিউজ ডেস্ক

জাতীয়

2026-03-11T15:56:02+06:00
2026-03-11T15:56:02+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য বিভিন্ন সংস্থার ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৩:৫৬ পিএম 
অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য বিভিন্ন সংস্থার ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে
ঈদযাত্রার নিরাপত্তা ও ট্রাফিক জ্যাম কমানোর জন্য পুলিশ ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. সরওয়ার। তিনি বলেছেন, অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য বিভিন্ন সংস্থার ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে। বিআরটিএ, দুই সিটি কর্পোরেশন, ডিএমপি, বিআইডব্লিউটিএ বা অন্যান্য বিআরটিসি সবার ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে।

আজ বুধবার (১১ মার্চ) দুপুরে ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করতে মহাখালী বাস টার্মিনালে মালিক শ্রমিক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী না তুলতে আহ্বান জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, যত্রতত্র দাঁড়িয়ে একজন দুইজন যাত্রী উঠিয়ে আট দশ কিলোমিটার জ্যাম করবেন না। এমন করলে সেসব যানবাহনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবো। ট্রাফিক জ্যাম করে এরকম কারণে মোটরযান আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


তিনি আরও বলেন, ট্রাফিক জ্যাম কমাতে ১৮ই মার্চ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। স্বাভাবিকভাবে ঈদের আগে দুইদিন ছুটি থাকে তাহলে ৫০ লক্ষ করে প্রায় ১ কোটি মানুষ যাতায়াত করে। কিন্তু ছুটি বেশিদিন থাকলে ঈদযাত্রা সহজ হবে। বাসগুলো ফেরত এসে আবার যাত্রী নিতে পারবে।

ডিএমপি কমিশনার বলেন, লক্কড়ঝক্কড় বাস কোথাও নষ্ট হলে ব্যাপক যানজট লেগে যায়। পাশাপাশি বিআরটিএ সহ বিভিন্ন ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনা করবে লক্কড়ঝক্কড় বাস যেখানে মেরামত করা হয়।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com