নেত্রকোণায় ক্যাপসিকাম চাষ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত, আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান

নেত্রকোণা প্রতিনিধি

দেশজুড়ে

2026-03-11T12:42:31+06:00
2026-03-11T12:42:31+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
নেত্রকোণায় ক্যাপসিকাম চাষ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত, আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১২:৪২ পিএম 
নেত্রকোণায় ক্যাপসিকাম চাষ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত, আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান
নেত্রকোণায় মসলাজাতীয় ফসলের উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ক্যাপসিকাম চাষ সম্প্রসারণে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকালে সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের বড় কাইলাটি গ্রামে সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উন্নত জাতের ক্যাপসিকাম চাষ বিষয়ক এ মাঠ দিবসের আয়োজন করা হয়। ২০২৫–২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন প্রকল্পের অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নেত্রকোণার অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মুখশেদুল হক।


এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনুমা নওরিন, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা রাখী পোদ্দার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উচ্ছাস পালসহ প্রায় দেড় শতাধিক কৃষক।

মাঠ দিবসে কৃষকদের উন্নত জাতের ক্যাপসিকাম চাষাবাদ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।

এসময় বক্তারা বলেন, উন্নত জাতের মসলাজাতীয় ফসল চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ালে উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com