বিপিজেএফের উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার ও অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক

অন্যান্য

বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) এর উদ্যোগে শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে উন্নত মানের ইফতার বিতরণ ও নগদ অর্থ অনুদান প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিলের নেতৃত্বে এ ইফতার বিতরণ করা হয়।

2026-03-10T19:25:16+06:00
2026-03-10T19:25:16+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অন্যান্য
বিপিজেএফের উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার ও অনুদান বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৭:২৫ পিএম 
বিপিজেএফের উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার ও অনুদান বিতরণ
বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) এর উদ্যোগে শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে উন্নত মানের ইফতার বিতরণ ও নগদ অর্থ অনুদান প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিপিজেএফ কেন্দ্রীয়  কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিলের নেতৃত্বে এ ইফতার বিতরণ করা হয়। 

এর আগে ইসলামী বিশ্বস্ত প্রতিষ্ঠান আস-সুন্নাহ ট্রাস্টে নগদ অর্থ অনুদান প্রদান করা হয়। এসময় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ ব্যাপারে বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) বলেন, আমরা সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকেই সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় সাংবাদিকদের অধিকার আদায় ও মর্যাদা বৃদ্ধির পাশাপাশি সমাজের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। রমজান মাস একটি পবিত্র মাস। এই মাসে আমরা বেশি বেশি ভাল কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াবো। পাশাপাশি সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানাই, আপনারা আপনাদের সামথ্য অনুযায়ী পাশের মানুষটির পাশে দাঁড়ান।

এ ব্যাপারে বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ বলেন, প্রতিবছরের ন্যায় সংগঠনের সদস্যদের অর্থায়নে এবারও অসহায় ও দুস্থদের মাঝে এ ইফতার বিতরণ করা হয়েছে। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যহত থাকবে, ইনশাল্লাহ।

  বিষয়:   অন্যান্য  ইফতার সামগ্রী বিতরণ 

Advertisement
Loading...
Loading...
অন্যান্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com