যমুনা সেতুতে একদিনে টোল আদায় আড়াই কোটি টাকা
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১২:৫৬ পিএম

ঈদকে সামনে রেখে যমুনা সেতুতে গাড়ি পারাপারের চাপ বেড়েছে। সোমবার (৯ মার্চ) যমুনা সেতুতে টোল আদায় হয়েছে প্রায় আড়াই কোটি টাকা। প্রতি ঈদেই যমুনা সেতুতে গাড়ি পারাপারে চাপ বাড়ে এবং টোল আদায় হয়ে থাকে দ্বিগুণ বা তার চেয়েও বেশি। আসন্ন ঈদকে সামনে রেখে ইতোমধ্যে যমুনা সেতু টোল আদায় বেড়ে গেছে। 

গত ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ২ কোটি ৩৭ লক্ষ ৩৬ হাজার টাকা। পূর্ব পাড় থেকে ১ কোটি ১৮ লক্ষ এবং পশ্চিম পাড় থেকে ১ কোটি ১৯ লক্ষ টাকা টোল আদায় হয়েছে। মোট গাড়ি পাড়াপাড় ২৩ হাজার ২০৬টি।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদ উপলক্ষে গাড়ি পারাপারের সংখ্যা বেড়েছে। ঈদে ঘরমুখো মানুষের আরও বৃদ্ধি পাবে। ফলে টোল আদায় দ্বিগুণ হতে পারে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft