চলতি বছর ৪ হাজার ৬৫৩টি স্থানীয় সরকারের ভোট করবে ইসি
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৩:৩৭ পিএম

চলতি বছর ৪ হাজার ৬৫৩টি স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচন উপযোগী হবে। ফলে এ বছরই নির্বাচনগুলো করতে হবে নির্বাচন কমিশনকে (ইসি)। সোমবার (৯ মার্চ) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন। তারা বলছেন, দেশের ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদের মধ্যে এ বছর নির্বাচন উপযোগী হবে ৩ হাজার ৭৫৫টি। আগামী বছরে আরও ৩৪৯টি। এ ছাড়া ভেঙে দেওয়া ৩৩০ পৌরসভা, ৪৯৫ উপজেলা, ১২টি সিটি করপোরেশন ও ৬১ জেলা পরিষদ এখনই নির্বাচন উপযোগী অবস্থায় রয়েছে। 

কর্মকর্তারা বলছেন, নির্বাচন উপযোগী হলেও তা সরকারের ওপর নির্ভর করবে কখন ভোট হবে। কেননা, স্থানীয় সরকার ভোটগুলোর সিদ্ধান্ত সরকার নিয়ে থাকে। কমিশন কেবল ভোটের আয়োজন করে। তবে এরই মধ্যে ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি নির্বাচন করতে ইসিতে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এজন্য সব নির্বাচনের প্রস্তুতি রাখছে ভোট আয়োজনকারী সংস্থাটি।

আরও পড়ুন :  নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা ছিল প্রশংসনীয় : আইজিপি

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচন কমিশনের কোনো অবসর নাই। সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও অনেক স্থানীয় নির্বাচন আছে তা আয়োজন করতে হয়। সারা বছর ধরে নির্বাচন হবে। ঈদের পর থেকে স্থানীয় সরকার নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হবে।

তিনি আরও বলেন, দলীয় প্রতীক নাকি নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে তার জন্য সংসদের প্রথম অধিবেশনের জন্য অপেক্ষা করছি। আইন অনুযায়ী ভালো নির্বাচনের জন্য কমিশন প্রস্তুত থাকবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft