বিএনপির সংসদীয় দলের সভা বুধবার
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১:১৬ পিএম

বিএনপির সংসদীয় দলের সভা বুধবার অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারদলীয় সব সংসদ সদস্যকে জাতীয় সংসদের সরকারদলীয় সভাকক্ষে গুরুত্বপূর্ণ এ সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম। 

বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনে অবস্থিত সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সংসদীয় কার্যপ্রণালি, শৃঙ্খলা এবং দলীয় অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি সরকার গঠন করেছে। ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। 

ত্রয়োদশ সংসদে নূরুল ইসলামকে চিফ হুইপ মনোনয়ন দিয়েছে বিএনপি, যিনি বরগুনার সংসদ সদস্য ও দলের ভাইস চেয়ারম্যান।সেই সঙ্গে ছয় হুইপও নির্বাচিত করেছে বিএনপি।

আরও পড়ুন : জামায়াত নেতা ডা. তাহের ও রফিকুল ইসলামের ভোটের ফল চ্যালেঞ্জ

নিয়োগ পাওয়া হুইপরা হলেন- হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান।

এই সংসদে বিরোধীদলীয় হুইপের দায়িত্ব পালন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সংসদের প্রথম অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। বিরোধী দল থেকে স্পিকার দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft