আমরা কি শুধু ব্যাখ্যা দেওয়ার জন্য জন্মেছি?
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১২:১৪ পিএম

নারীদের জন্য উৎসর্গিত দিন ৮ মার্চ। বিশ্বজুড়ে দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হচ্ছে। নারীর অধিকার আদায়ের স্বীকৃতির এই দিনে রে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট দিয়েছেন মডেল ও অভিনেত্রী নুসরাত ফারিয়া।

ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, একজন নারী কেন এটা করল, কেন ওটা করল, কেন এমন পোশাক পরল বা কেন এমন সিদ্ধান্ত নিল-নারীদের প্রতিটি পছন্দকে প্রশ্নবিদ্ধ করার অভ্যাস থেকে সমাজের বের হয়ে আসা উচিত।

নুসরাত ফারিয়া প্রশ্ন তুলেছেন, আমরা কি শুধু ব্যাখ্যা দেওয়ার জন্য জন্মেছি? প্রতিটি পদক্ষেপের জবাবদিহি করতেই হবে?

তিনি আরও লিখেছেন, মানুষের যেমন স্বপ্ন আছে, মতামত আছে, তেমনি আছে স্বাধীনতা ও নিজের মতো করে বাঁচার অধিকার। 

নারী দিবসে নিজের প্রত্যাশা জানিয়ে নুসরাত বলেন, আমাদের শুধু নিজের মতো থাকতে দিন, তাহলেই চলবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft