গুগল সার্চে এআই ‘ক্যানভাস’ ফিচার চালু
তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৩:৪৩ পিএম

প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধা আরও বিস্তৃত করছে। এবার গুগল সার্চের ‘এআই মোড’-এ ক্যানভাস নামের নতুন একটি ফিচার যুক্তরাষ্ট্রের সব ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে।

প্রতিষ্ঠানটি এক ব্লগ পোস্টে জানিয়েছে, এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা গবেষণা, প্রকল্প পরিকল্পনা কিংবা বিভিন্ন ডকুমেন্ট তৈরি করতে পারবেন আরও সহজভাবে। শুরুতে গত বছর পরীক্ষামূলকভাবে গুগল ল্যাবসে এটি চালু করা হয়েছিল।

নতুন ফিচার ব্যবহার করে ব্যবহারকারীরা সরাসরি গুগল সার্চের মধ্যেই নথি খসড়া করতে পারবেন বা নিজস্ব ছোট সফটওয়্যার টুল তৈরি করতে পারবেন। উদাহরণ হিসেবে বলা হয়েছে, কেউ চাইলে নিজের ক্লাসের নোট ও বিভিন্ন তথ্য আপলোড করে একটি পড়ার গাইড তৈরি করতে পারবেন। একই সঙ্গে কোনো গবেষণা প্রতিবেদনকে ওয়েব পেজ, কুইজ বা অডিও সারসংক্ষেপেও রূপান্তর করা যাবে।

আরও পড়ুন : হোয়াটসঅ্যাপের গোপনীয়তা নীতি নিয়ে লড়াই

গুগলের এআই চ্যাটবট জেমিনি- এর ভেতরেও আগে থেকেই ক্যানভাস ফিচার ছিল। সেখানে গুগলের প্রিমিয়াম গ্রাহকেরা উন্নত মডেল ‘জেমিনি ৩’ ব্যবহার করে বড় আকারের প্রকল্পে কাজ করতে পারেন।

নতুন এই সুবিধার আরেকটি আকর্ষণ হলো- ব্যবহারকারীরা কোনো ধারণা লিখে দিলে ক্যানভাস সেই ধারণা অনুযায়ী কোড তৈরি করে একটি ছোট অ্যাপ বা গেম বানিয়ে দিতে পারে। পরে ব্যবহারকারীরা সেই কোড দেখেও পরিবর্তন করতে পারবেন।

গুগল জানিয়েছে, এআই মোডে ক্যানভাস ব্যবহার করতে হলে টুল মেনু থেকে নতুন ক্যানভাস অপশন নির্বাচন করতে হবে। এরপর কী তৈরি করতে চান তা লিখলে পাশে একটি ক্যানভাস প্যানেল খুলবে। সেখানে ওয়েবের তথ্য ও গুগলের জ্ঞানভান্ডার থেকে তথ্য সংগ্রহ করে কাজ করা যাবে।

বিশ্লেষকেরা বলছেন, এই ফিচার সরাসরি প্রতিযোগিতায় রয়েছে চ্যাটজিটিপি ও এনথ্রোপিক-এর ক্লড প্ল্যাটফর্মের সঙ্গে। তবে গুগলের বড় সুবিধা হলো তাদের সার্চ ইঞ্জিনের বিপুল ব্যবহারকারী, যার মাধ্যমে নতুন এআই ফিচার খুব দ্রুত কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft