ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় হিজবুল্লাহ'র ড্রোন হামলা

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলের হামলার জবাব হিসেবেই তারা এই আক্রমণ চালিয়েছে।

2026-03-04T22:51:53+06:00
2026-03-04T22:51:53+06:00
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় হিজবুল্লাহ'র ড্রোন হামলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১০:৫১ পিএম 
ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় হিজবুল্লাহ'র ড্রোন হামলা
ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলের হামলার জবাব হিসেবেই তারা এই আক্রমণ চালিয়েছে।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের হাইফা নৌঘাঁটিতে একটি ‘স্কোয়াড্রন’ ড্রোন পাঠিয়েছে। স্থানীয় সময় দুপুর ২টা নাগাদ এই হামলা চালানো হয় বলে উল্লেখ করা হয়। লেবাননে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।

এছাড়া তেল আবিবের দক্ষিণ-পূর্বে অবস্থিত তেল হাশোমের বেসে ড্রোন হামলা চালানোর দাবি করেছে তারা। হিজবুল্লাহর ভাষ্য অনুযায়ী, এটি ইসরায়েলি জেনারেল স্টাফ সদরদপ্তর। একই সময়ে একঝাঁক ড্রোন দিয়ে ওই ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়।

গোষ্ঠীটি জানায়, বৈরুতের দক্ষিণ উপশহরসহ লেবাননের ডজনখানেক শহর ও জনপদে ইসরায়েলের ‘অপরাধমূলক আগ্রাসনের’ জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে সংঘর্ষে দুই ইসরায়েলি সেনা আহত হয়েছে। 

এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লেবাননে অভিযান চলাকালে অ্যান্টি-ট্যাংক গোলাবর্ষণে তারা আহত হন। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। ইসরায়েল সোমবার দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকেই সেখানে সংঘর্ষ অব্যাহত রয়েছে।




  বিষয়:   আন্তর্জাতিক  ইরান  ইসরাইল  হিজবুল্লাহ  হামলা 



Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com