চলতি বছরে ৪০ লাখের বেশি ই-রিটার্ন দাখিল

অনলাইন ডেস্ক

অর্থনীতি

চলতি ২০২৫-২৬ করবছরে এখন পর্যন্ত ৪০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।

2026-03-04T20:29:27+06:00
2026-03-04T20:29:27+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অর্থনীতি
চলতি বছরে ৪০ লাখের বেশি ই-রিটার্ন দাখিল
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৮:২৯ পিএম 
চলতি বছরে ৪০ লাখের বেশি ই-রিটার্ন দাখিল
চলতি ২০২৫-২৬ করবছরে এখন পর্যন্ত ৪০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।

এতে জানানো হয়, জাতীয় রাজস্ব বোর্ড এক বিশেষ আদেশের মাধ্যমে সব শ্রেণির করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। তবে এই আদেশে বাইরে রয়েছে, এ বছর ৬৫ (পঁয়ষটি) বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি কর্তৃক রিটার্ন দাখিল এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকগণ।

গত ৪ আগস্ট ২০২৫ তারিখ থেকে অদ্যাবধি প্রায় ৫০ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করেছেন। একই সঙ্গে ৪০ লাখের বেশি করদাতা ইতিমধ্যে ই-রিটার্ন দাখিল করেছেন।

এনবিআর জানায়, জরিমানা এড়াতে জাতীয় রাজস্ব বোর্ড থেকে ইতিমধ্যে ই-রিটার্ন দাখিলের অনুরোধ করে করদাতাগণকে এসএমএস পাঠিয়েছে।

আগামী ৩১ মার্চের মধ্যে ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের জন্য সব শ্রেণির ব্যক্তি করদাতাকে অনুরোধ করছে এনবিআর।




  বিষয়:   জাতীয়  অর্থনীতি  ই-রিটার্ন  এনবিআর 



Advertisement
Loading...
Loading...
অর্থনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com