রায়পুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৪, লুট করা মালামাল উদ্ধার
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৭:৩৩ পিএম

লক্ষ্মীপুর জেলার রায়পুর থানাধীন এলাকায় এক যুবককে সরিষা ক্ষেতে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ  টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং লুন্ঠিত  মালামাল উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি গত ০২ মার্চ ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রায়পুর পৌরসভার ১নং ওয়ার্ডের  পূর্বলাছ এলাকায় ঘটে। ভুক্তভোগী ইমাম হোসেন ইয়াকুব (১৯) তার খামারের অসুস্থ মুরগির চিকিৎসা সংক্রান্ত পরামর্শের জন্য পূর্বলাছ এলাকার রয়েল সাকুরা ক্যাফের দক্ষিণ পাশে এক খামারির সাথে দেখা করতে যান। তবে খামারটি  বন্ধ থাকায় তিনি বাড়ি ফেরার পথে অভিযুক্তরা তার পথরোধ করে।

অভিযোগে জানা যায়, অভিযুক্তরা তাকে পাশের একটি সরিষা ক্ষেতে নিয়ে যায় এবং মৃত্যুর হুমকি দিয়ে তার কাছ থেকে একটি Infinix Hot 14i মোবাইল ফোন, একটি মানিব্যাগ ও নগদ ২,৫০০ টাকা  ছিনিয়ে নেয়।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী থানায় অভিযোগ দায়ের করলে রায়পুর থানায় জিআর-৪৫/২৬ (রায়পুর) মামলা রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ জসিম উদ্দিন আসামীদের গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন।  পরবর্তীতে তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে রায়পুর উপজেলা রোডের মেঘনা হাসপাতালের বিপরীত পাশে একটি পরিত্যক্ত কাঠমিস্ত্রির দোকান থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন, মানিব্যাগ এবং নগদ ২০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক এবং দুজন কিশোর রয়েছে, যারা আইনের সাথে  সংঘাতে জড়িত। পরবর্তীতে তাদেরকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft