অটিজম নিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে বিপাকে তিশা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৩:৪৭ পিএম

দেশের ছোট পর্দার আলোচিত মুখ তানজিন তিশা। অভিনয়ের মায়াজালে যিনি দর্শকের হৃদয়ে গেঁথে আছেন বহুদিন। কিন্তু এবার বিতর্কই যেন তাকে ঘিরে ধরেছে চারদিক থেকে। অভিনেত্রী সামিয়া অথৈকে মারধরের অভিযোগের রেশ কাটতে না কাটতেই নতুন ঝড় উঠেছে তার এক মন্তব্যকে কেন্দ্র করে।

‘স্পেশাল চাইল্ড (অটিস্টিক)’ প্রসঙ্গে দেওয়া তিশার বক্তব্যকে ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগ উঠেছে, তার মন্তব্যে তথ্যগত অসঙ্গতি রয়েছে, যা শুধু বিভ্রান্তিকরই নয়, সংবেদনশীল একটি বিষয়কে ভুলভাবে উপস্থাপন করেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা।

ছোট পর্দার অভিনেত্রী অথৈর সঙ্গে মারধরের ঘটনার ব্যাখ্যার এক পর্যায়ে তিশা স্পেশাল চাইল্ড নিয়ে বলেন, ‘আমি এমন একটি চরিত্র করছি যেখানে আমি একজন স্পেশাল চাইল্ড বা অটিস্টিক। চরিত্রের প্রয়োজনে আমাকে মানুষকে মারতে হতে পারে, কামড় দিতে হতে পারে, এমনকি পানিতে চুবিয়েও ধরতে হতে পারে।’ স্পেশাল চাইল্ড নিয়ে তার এমন ভুল্ভাল মন্তব্যে ফুঁসে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ।

আরও পড়ুন : নতুন গান ও প্রথমবারের মতো ওয়েব সিরিজ নিয়ে কুসুম সিকদার

এ বিষয়ে সোশ্যাল অ্যাকটিভিস্ট ও আবুল খায়ের গ্রুপের কর্মকর্তা সুদীপ্ত বিশ্বাস বিভু নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে লিখেছেন, ‘অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, সে স্পেশাল চাইল্ডের চরিত্র করছে৷ স্পেশাল চাইল্ডরা নাকি মানুষকে পানিতে চুবিয়ে মারতে পারে। আসলেই কি তারা সেটা পারে?

তিনি আরও বলেন, স্পেশাল চাইল্ডের প্রতি মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি পাল্টানোর জন্য যখন ক্যাম্পেইনের পর ক্যাম্পেইন চালানো হচ্ছে, সমাজের কাছ থেকে একটুখানি এম্প্যাথি পাওয়ার জন্য স্পেশাল চাইল্ডের মা-বাবারা স্ট্রাগল করছে তখন এই অভিনেত্রী এসব বলে স্পেশাল চাইল্ড ও তাদের প্যারেন্টসের জীবন দুঃসহ করে তুলছে।

আরও পড়ুন : সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল না : সুনেরাহ

সুদীপ্ত বিশ্বাস বিভুর দাবি, তানজিন তিশাকে তার কথার স্বপক্ষে প্রমাণ দিতে হবে নইলে ওর কথা উইথড্র করে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তা না করলে আমি নিজে বাদী হয়ে তিশার বিরুদ্ধে মামলা করব। এছাড়া সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর এমন মন্তব্যে নেটিজেনদের পাশাপাশি বেশ নারাজ হয়েছেন তার ভক্ত-অনুরাগীরাও।

উল্লেখ্য, পরিচালক রাফাত মজুমদার রিংকুর নতুন নাটকের শুটিং সেটে অভিনেত্রী সামিয়া অথৈকে সজোরে চড় ও খামচি দিয়ে রক্তাক্ত করার এই অমানবিক ঘটনায় আলোচনায় উঠে আসেন তানজিন তিশা। তবে এসব গুরুতর অভিযোগের বিষয়ে নির্মাতা রাফাত মজুমদার রিংকুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তিশার পক্ষ নিয়ে বলেন, দৃশ্য ধারণের জন্যই এমনভাবে সিন পরিকল্পনা করা হয়েছিল। তিশা ইচ্ছা করে কিছুই করেননি, চরিত্রের প্রয়োজনেই তিনি এমনটা করেছেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft