ঈদ শুধু নতুন পোশাকেই সীমাবদ্ধ নয়; উৎসবের রঙ ছড়িয়েছে গৃহসজ্জায়ও

নিউজ ডেস্ক

অন্যান্য

2026-03-04T09:44:45+06:00
2026-03-04T09:44:45+06:00
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অন্যান্য
ঈদ শুধু নতুন পোশাকেই সীমাবদ্ধ নয়; উৎসবের রঙ ছড়িয়েছে গৃহসজ্জায়ও
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৯:৪৪ এএম 
ঈদ শুধু নতুন পোশাকেই সীমাবদ্ধ নয়; উৎসবের রঙ ছড়িয়েছে গৃহসজ্জায়ও
রাজধানীর বিভিন্ন শপিংমলে এখন উৎসবের আবহ। পোশাকের পাশাপাশি নজর কাড়ে গৃহসজ্জার সামগ্রীও। বিছানার চাদর, পর্দা, সোফা ও কুশন কভার, কার্পেট, শোপিস- সবকিছুতেই ঈদের পরশ। ঘরে নান্দনিকতার ছোঁয়া আনতে কৃত্রিম ফুলের দিকেও ঝুঁকছেন ক্রেতারা।

চাঁদ-তারার নকশা, আরবি ক্যালিগ্রাফির ফ্রেম, লণ্ঠন কিংবা ফেয়ারি লাইট- সব মিলিয়ে দোকানগুলো ছড়াচ্ছে বাড়তি আলো। অনেকেই বসার ঘরকে ভিন্নভাবে সাজাতে চান, কেউ আবার ডাইনিং স্পেসে আনছেন পরিবর্তন। কারণ- ঈদ মানেই অতিথি। তাই, স্বাগত জানানোর স্থানটি আরও পরিপাটি করতেই সবার আগ্রহ।

ঘর সাজাতে আগ্রহী পরিবারের ছোট সদস্যরাও। কেউ বেছে নিচ্ছে কুশনের রঙ, কেউ ঘরের শোপিস। পরিবারের সবার অংশগ্রহণেই নিশ্চিত হচ্ছে উৎসবের আনন্দ। 

নগরজীবনে ঈদ নিয়ে আসে আনন্দমাখা মুহূর্ত। বিক্রেতারাও বলছেন, এসময় ডেকোর আইটেমের চাহিদা বাড়ে কয়েকগুণ। শুধু গৃহসজ্জা নয়; ক্রেতাদের এই ব্যস্ততা যেনো ভালোবাসা আর অতিথি আপ্যায়নেরও প্রতিচ্ছবি।

জ/দি





Advertisement
Loading...
Loading...
অন্যান্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com