দুর্নীতির অভিযোগে রাবি চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতিকে অব্যাহতি

নিউজ ডেস্ক

শিক্ষা

2026-03-03T11:43:21+06:00
2026-03-03T11:43:21+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
শিক্ষা
দুর্নীতির অভিযোগে রাবি চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতিকে অব্যাহতি
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১১:৪৩ এএম 
দুর্নীতির অভিযোগে রাবি চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতিকে অব্যাহতি
দুর্নীতির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের শিক্ষক অধ্যাপক বনি আদমকে সভাপতি পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটিও গঠিত হয়েছে। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে। 

এতে বলা হয়েছে, শিক্ষার্থীদের অভিযোগ, বিভাগের শিক্ষকদের পক্ষ থেকে অনাস্থা এবং তার নিজ আবেদনের প্রেক্ষিতে বিষয়টি পূর্বাপর খতিয়ে দেখে সুপারিশ প্রদানের লক্ষ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলাকালীন সময়ে অধ্যাপক ড. বনি আদমকে ১ মার্চ থেকে সভাপতির দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো। তদন্তের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত চারুকলা অনুষদের ডিন ড. মোহাম্মদ আলীকে বিভাগের সভাপতির দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হলো।


এ বিষয়ে ড. বনি আদম বলেন, আমি আজ আদেশটি পেয়েছি। তদন্তের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আমিও চাই একটি সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে সত্য বেরিয়ে আসুক।

এরআগে, চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম, নিম্নমানের প্রশ্নপত্র এবং বিষয়টির মৌলিক চরিত্রবিরোধী মূল্যায়ন কাঠামো অনুসরণের অভিযোগ তুলে পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলন করেন বিভাগের কিছু শিক্ষার্থী। এ সময় অধ্যাপক বনি আদমের শাস্তি দাবিও করে কয়েক দফা আন্দোলন করেন তারা।

জ/উ





Advertisement
Loading...
Loading...
শিক্ষা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com