হরমুজ প্রণালি দিয়ে জাহাজ পার হওয়ার চেষ্টা করলে আঘাতের ঘোষণা তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-03-03T10:09:37+06:00
2026-03-03T10:09:37+06:00
রোববার ● ১ নভেম্বর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ পার হওয়ার চেষ্টা করলে আঘাতের ঘোষণা তেহরানের
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ১০:০৯ এএম | ৩ মার্চ, ২০২৬ | মঙ্গলবার
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ পার হওয়ার চেষ্টা করলে আঘাতের ঘোষণা তেহরানের
হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)। হুঁশিয়ারি, এই পথ দিয়ে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে হামলা চালাবে তেহরান। 

মঙ্গলবার (৩ মার্চ) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর শীর্ষ উপদেষ্টা ইব্রাহিম জাবারি জানিয়েছেন, হরমুজ প্রণালী 'বন্ধ' এবং যেকোন জাহাজ যদি সেখানে দিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে আইআরজিসি ও ইরানের নৌবাহিনী তাদের জ্বালিয়ে দেবে বা আক্রমণ করবে। 


হরমুজ প্রণালী দিয়ে দৈনিক পুরো বিশ্বের প্রায় ২০% তেল শিপিং হয়, তাই এর কার্যত বন্ধ হয়ে যাওয়া বিশ্বজুড়ে জ্বালানি তেলের দামে বড় ধরনের উত্থান ও বাজারে অস্থিরতা তৈরি করছে।

হরমুজ প্রণালি ব্যবহার করে সৌদি আরব, কুয়েত, ইরাক, ইরান, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের পণ্য আনা-নেওয়া হয়। চলমান যুদ্ধের জেরে প্রণালির পাশের রাষ্ট্র ওমান থেকেও ওমান উপসাগরীয় পথে পরিবহন ঝুঁকি তৈরি হয়েছে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত