ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের যুদ্ধে ইরানের সাথে যোগ দিল যারা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১:৩৭ পিএম

আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির হত্যাকাণ্ডের পর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের যুদ্ধে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে লেবাননের হিজবুল্লাহ। তেহরান থেকে প্রকাশিত খবরে জানানো হয়, রবিবার রাতে ইসরায়েল অধিকৃত হাইফা শহরের দক্ষিণে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ।

সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে, আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির হত্যার প্রতিশোধ, লেবানন ও তার জনগণকে রক্ষা এবং জায়নবাদী শাসকগোষ্ঠীর ধারাবাহিক আগ্রাসনের জবাব দিতেই হাইফার দক্ষিণে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি ক্ষেপণাস্ত্র সাইটে আঘাত হানা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রাখা এবং আমাদের নেতা, তরুণ, সাধারণ মানুষকে হত্যা করার পর উপযুক্ত সময়, স্থানে আত্মরক্ষা ও পাল্টা জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে।

আরও পড়ুন : মাটির নিচে ড্রোনঘাঁটির ভিডিও প্রকাশ ইরানের

হিজবুল্লাহর ভাষ্য, গত ১৫ মাস ধরে কোনো কার্যকর সতর্কবার্তা বা প্রতিরোধ ছাড়াই ইসরায়েলি শাসকগোষ্ঠী আগ্রাসন চালিয়ে যেতে পারে না। তাদের বাধ্য করতে হবে আগ্রাসন বন্ধ করতে এবং অধিকৃত লেবাননি ভূখণ্ড থেকে পিছু হটতে।

সংগঠনটি জোর দিয়ে বলেছে, এই পদক্ষেপ একটি বৈধ আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া। একই সঙ্গে লেবাননের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে, দেশে ইসরায়েলি, মার্কিন আগ্রাসন বন্ধে কার্যকর উদ্যোগ নিতে। সূত্র: তাসনিম

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft