যশোরে মাছের ঘের থেকে যুবকের লাশ উদ্ধার
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১:১৪ পিএম

যশোরের মণিরামপুরের একটি মাছের ঘের থেকে আরিফ (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার নেহালপুর ইউনিয়নের বালিধা গ্রামের একটি ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়। আরিফ ওই গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

মণিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান জানান, স্থানীয়রা ঘেরের পাড়ে গেলে আরিফের লাশ ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরো জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত তথ্য সংগ্রহ শেষে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft