ইসরায়েলের সামরিক ঘাঁটিতে রকেট ছুড়ল হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-03-02T09:21:02+06:00
2026-03-02T09:21:02+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ইসরায়েলের সামরিক ঘাঁটিতে রকেট ছুড়ল হিজবুল্লাহ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৯:২১ এএম 
ইসরায়েলের সামরিক ঘাঁটিতে রকেট ছুড়ল হিজবুল্লাহ
ইসরায়েলে রকেট হামলা করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার (২ মার্চ) স্থানীয় সময় ভোরে উত্তর ইসরাইলের হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিতে চালানো হয় এ হামলা। খবর, টাইমস অব ইসরায়েল'র।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি পর ইসরাইল প্রায় প্রতিদিন লেবাননে হামলা করলেও প্রথমবারের মতো ইসরায়েলকে লক্ষ্য করে হামলা করল হিজবুল্লাহ।

একে প্রয়াত ইরানি নেতা 'খামেনির রক্তের প্রতিশোধ' হিসেবে অভিহিত করেছে গোষ্ঠীটি।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, লেবানন ও তার জনগণকে রক্ষায় এবং ইসরাইলের বারবার আগ্রাসনের জবাবে তারা এই হামলা চালিয়েছে।


এতে আরও বলা হয়, যুদ্ধবিরতির পরও ইসরাইলি শত্রুরা ১৫ মাস ধরে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। তাদের এই আগ্রাসন থামাতে এবং দখলকৃত লেবানন ভূখণ্ড থেকে সরে যেতে সতর্কবার্তা হিসেবে জবাব দেয়া হয়েছে।

এদিকে হিজবুল্লাহ উত্তর ইসরাইলের হাইফা শহরের কাছে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালানোর পর লেবাননের রাজধানী বৈরুতে বোমা হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

জ/উ





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com