জীবননগরে জামায়াত–বিএনপি সংঘর্ষ, নিহত ১

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

দেশজুড়ে

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর কর্মীদের সংঘর্ষে এক জামায়াত কর্মী নিহতের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

2026-03-01T16:25:13+06:00
2026-03-01T16:25:13+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
জীবননগরে জামায়াত–বিএনপি সংঘর্ষ, নিহত ১
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৪:২৫ পিএম 
জীবননগরে জামায়াত–বিএনপি সংঘর্ষ, নিহত ১
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর কর্মীদের সংঘর্ষে এক জামায়াত কর্মী নিহতের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। 

আজ রোববার বেলা ১১টার দিকে জামায়াতে ইসলামের জীবননগর কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড ট্রাফিক আইল্যান্ডে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা নিহত হাফিজুর রহমানের হত্যাকাণ্ডে জড়িত বিএনপি কর্মীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। 

সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার না হলে জীবননগরে “আগুন জ্বলবে” এবং “হত্যার বদলে হত্যা” করা হবে। বিক্ষোভ চলাকালে কর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান এবং প্রায় ১০ মিনিট শহরের যান চলাচল বন্ধ থাকে।

জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমানের সভাপতিত্ব সভায় বক্তব্য দেন- চুয়াডাঙ্গা জেলা মাজলিসুল মুফাসসিরিন পরিসদের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, জীবননগর উপজেলা জামাতের নায়েবে আমির সাখাওয়াত হোসেন।

সংঘর্ষে নিহত হাফিজুর রহমানের জানাজা আজ রবিবার বেলা ৩টায় জীবননগরের  সুটিয়া গ্রামে অনুষ্ঠিত হবে।




  বিষয়:   দেশজুড়ে  চুয়াডাঙ্গা  সংঘর্ষ  নিহত 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com