মুক্তি পেয়েছে হরর সিনেমা ‘স্ক্রিম ৭’

অনলাইন ডেস্ক

বিনোদন

2026-02-27T17:20:10+06:00
2026-02-27T17:20:10+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
মুক্তি পেয়েছে হরর সিনেমা ‘স্ক্রিম ৭’
অনলাইন ডেস্ক
⏲ ৫:২০ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ | শুক্রবার
মুক্তি পেয়েছে হরর সিনেমা ‘স্ক্রিম ৭’
হলিউডের বহুল আলোচিত হরর ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘স্ক্রিম ৭’। আজ (২৭ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে এটি। একই দিনে বাংলাদেশেও স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। 

১৯৯৬ সালে শুরু হওয়া ‘স্ক্রিম’ সিরিজের এটি সপ্তম চলচ্চিত্র এবং ২০২৩ সালের ‘স্ক্রিম ৬’-এর সিক্যুয়েল। নতুন কিস্তিটি পরিচালনা করেছেন সিরিজের মূল চিত্রনাট্যকার কেভিন উইলিয়ামসন। প্রথমবারের মতো পুরো চলচ্চিত্র পরিচালনার দায়িত্ব নেন তিনি। 

সিনেমাটি সিডনি প্রেসকট চরিত্রে ফিরেছেন নেভ ক্যাম্পবেল। তার সঙ্গে রয়েছেন কোর্টেনি কক্স, ডেভিড আর্কেট, জেসমিন স্যাভয় ব্রাউন এবং ম্যাসন গুডিং। গল্পে দেখা যাবে, ইন্ডিয়ানার শান্ত শহর পাইন গ্রোভে নতুন জীবন শুরু করা সিডনির পরিবার ফের ঘোস্টফেস খুনির টার্গেটে পরিণত হয়। মেয়েকে রক্ষা করতে গিয়ে তাকে অতীতের ভয়ংকর স্মৃতির মুখোমুখি হতে হয়। প্রযোজনা পর্যায়ে একাধিক পরিবর্তনের পর সিনেমাটি নতুনভাবে গড়ে তোলা হয়। 

চলতি বছরের জানুয়ারিতে শুটিং শুরু হয়ে মার্চে শেষ হয়েছে। আন্তর্জাতিক বক্স অফিসে শক্ত উদ্বোধনের পূর্বাভাস মিলেছে, যা এটিকে সিরিজের সফলতম কিস্তিগুলোর একটি করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে। হররপ্রেমীদের জন্য ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বড় পর্দায় অপেক্ষা করছে রক্তাক্ত উত্তেজনা ও পুরোনো ভয়ের নতুন অধ্যায়।


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত