প্রধানমন্ত্রীকে আলজেরিয়ার প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৮ পিএম

আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবোউন বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় আলজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জন্য তারেক রহমানকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি দেশের ভবিষ্যৎ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্ব ও দূরদর্শিতার প্রশংসা করেন। জাতীয় উন্নয়ন ও স্থিতিশীলতা এগিয়ে নিতে শক্তিশালী ও কৌশলগত শাসনের গুরুত্বও তুলে ধরেন তিনি।  

আলজেরিয়ার পক্ষ থেকে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রেসিডেন্ট তেবোউন। দুই দেশের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির অভিন্ন আকাঙ্ক্ষার কথাও উল্লেখ করেন তিনি।

বার্তায় প্রেসিডেন্ট তেবোউন আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আলজিয়ার্স ও ঢাকার মধ্যকার সম্পর্ক আগামী দিনে আরও সম্প্রসারিত ও সুদৃঢ় হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অন্যান্য   তারেক রহমান   আবদেলমাদজিদ তেবোউন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft