শৃঙ্খলাভঙ্গে পাকিস্তান নারী ক্রিকেটারকে জরিমানা করলো আইসিসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩২ পিএম

মাঠের ক্রিকেটে পাকিস্তানের সময়টা ভালো যাচ্ছে না। পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকে ছিটকে পড়ার শঙ্কা, আর নারী দলও পার করছে কঠিন সময়। এরই মধ্যে শৃঙ্খলাভঙ্গের দায়ে বড় শাস্তি পেয়েছেন পাকিস্তান নারী ক্রিকেট দলের ওপেনার সিদ্রা আমিন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। অসদাচরণের দায়ে সিদ্রাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

গত ২৪ মাসে এটি তার দ্বিতীয় শৃঙ্খলাভঙ্গের ঘটনা। এর আগে ২০২৫ সালের ৫ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচেও আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছিলেন তিনি। ফলে বর্তমানে তার মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়িয়েছে দুই।

আরও পড়ুন : ইংরেজি না শেখায় ‘গভীরভাবে অনুতপ্ত’ মেসি

দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনের ম্যানগং ওভালে গত ২২ ফেব্রুয়ারি পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে ম্যাচে ঘটনাটি ঘটে। পাকিস্তানের ইনিংসের ২৪তম ওভারে আউট হওয়ার পর ড্রেসিংরুমে ফেরার পথে হতাশা প্রকাশ করতে গিয়ে আচরণবিধি লঙ্ঘন করেন সিদ্রা।

আইসিসির আচরণবিধির ২.২ অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেট সরঞ্জামের অপব্যবহার লেভেল-১ অপরাধ হিসেবে গণ্য হয়। সিদ্রার ঘটনাটিও সেই শ্রেণিতে পড়েছে। দোষ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি বলে জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

ম্যাচের প্রসঙ্গে, প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৪১ ওভারে তোলে ২৬০ রান। জবাবে পাকিস্তান লড়াই করলেও ৩৮.৫ ওভারে ২২৩ রানে অলআউট হয়ে যায়।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft