এখন সব বিপ্লব সোশ্যাল মিডিয়ায় হয় : স্বস্তিকা মুখার্জি
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫১ এএম

ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্তমান সমাজব্যবস্থা ও নিজের ২০২৬ সালের ব্যক্তিগত সংকল্পের কথা শেয়ার করেছেন।

স্বস্তিকা বলেন, “ছোটবেলা থেকে পাড়া-প্রতিবেশীরা আমাকে ‘মামা’, ‘কাকা’ বা ‘দাদা’ বলে ডাকত। কিন্তু মায়ের মৃত্যুর দিন আমার জীবন বদলে দেয়। মৃত্যুর পরদিন সকালে প্রতিবেশী জানতে আসে মরদেহ দাহ করা হয়েছে কি না। সেই দিন আমার জন্য ‘আই ওপেনার’ ছিল। সেদিন থেকেই অবাক হওয়া বন্ধ করেছি। বুঝেছি, এখনকার পৃথিবী সবাই নিজেকে নিয়েই ব্যস্ত।”

তিনি বলেন, “এখন সব বিপ্লব সোশ্যাল মিডিয়ায় হয়, কারণ এতে ‘জিরো এফোর্ট’ লাগে। মানুষের এই তৎপরতার মধ্যে কোনো সত্যতা নেই। যদি বাস্তবতা প্রতিফলিত হতো, তবে প্রতিটি বাংলা সিনেমা ২০ কোটি টাকার ব্যবসা করত।”

আরও পড়ুন : ‘দয়া করে একটু মানবিক হই’-পিয়া জান্নাতুল

স্বস্তিকা জানান, নতুন আইডিয়া ভালো হলেও কারিগরি জ্ঞান শক্তিশালী না হলে কাজ করা কঠিন হয়। প্রয়োজনে তিনি সেটে বকাবকি করতেও দ্বিধা করেন না।

তার কথায়, “যে টিমটা বিশ্বকাপ জিতে ফিরল, তাদেরও আমরা ‘মহিলা ক্রিকেট টিম’ বলে সম্বোধন করেছি। কেউ একবারও ‘ইন্ডিয়ান ক্রিকেট টিম’ বলেনি। আমরা খুব স্পেশাল, তাই সবকিছুর আগে ‘মহিলা’ ট্যাগ লাগানো হয়। ২০২৬ সালে আমার রেজোলিউশন হলো ট্রোল ইগনোর করা। যদিও এ বছর ইতিমধ্যেই দুবার উত্তর দিয়ে ফেলেছি, তবে চেষ্টা করছি নিজেকে শান্ত রাখার।”

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft