প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান

নিউজ ডেস্ক

জাতীয়

2026-02-26T12:28:20+06:00
2026-02-26T16:22:19+06:00
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান
নিউজ ডেস্ক
⏲ ১২:২৮ পিএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | বৃহস্পতিবার
প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান
জাতীয় জীবনে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় গৌরবোজ্জ্বল অবদান রেখেছেন, তাদের  ‘একুশে পদক ২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রদান করেন তিনি। এ সময় তাকে 'লাল গোলাপ' উপহার দিয়েছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান।

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সন্মাননা পদক গ্রহণ করতে গিয়ে পকেট থেকে তিনটি লাল গোলাপ বের করে প্রধানমন্ত্রীকে উপহার দেন তিনি। মিলনায়তনজুড়ে তখন তৈরি হয় এক হৃদ্যতাপূর্ণ মুহূর্ত। প্রধানমন্ত্রীও হাসিমুখে গোলাপ গ্রহণ করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

১৯৯৩ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শফিক রেহমানের উপস্থাপনায় শুরু হয় তথ্যবহুল ও বিনোদনমূলক ধারাবাহিক অনুষ্ঠান 'লাল গোলাপ'। তখন এটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।


জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদক পেয়েছেন- চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নৃত্যকলায় অর্থী আহমেদ, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষাক্ষেত্রে অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার যশ। এছাড়া, সংগীতাঙ্গনে অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজকে একুশে পদকে ভূষিত করা হয়।

জ/উ


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত