কালীগঞ্জে নিখোঁজ শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৩ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে নিখোঁজ হওয়ার একদিন পর তাবাসসুম খাতুন (৪) নামের এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকার আব্দুল জব্বার প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে স্থানীয়রা শিশুটির মরদেহ উদ্ধার করেন। নিহত তাবাসসুম বারবাজার এলাকার বাদেডিহি গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেল ৩টার দিকে বাড়ির পাশে খেলা করার সময় নিখোঁজ হয় তাবাসসুম। সন্ধ্যা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার। ওই দিন সন্ধ্যায় শিশুটির ছবিসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ধান চেয়ে পোস্ট করেন স্থানীয় অনেকে। এরপর আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের পেছনে একটি রক্তমাখা বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বস্তাটি খুলে শিশুটির রক্তাক্ত মরদেহ শনাক্ত করা হয়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, শিশুটির শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার আগে পাশবিক নির্যাতন করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft