গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে বের করে দিলেন কর্মকর্তারা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৮ পিএম আপডেট: ২৫.০২.২০২৬ ৬:০১ পিএম

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের উপদেষ্টা আহসান উল্লাহকে কেন্দ্রীয় ব্যাংকের প্রাঙ্গণ থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে গভর্নরের সামনেই একদল কর্মকর্তা জড়ো হয়ে তাকে কার্যালয় ত্যাগ করতে বাধ্য করেন। পরে তিনি কেন্দ্রীয় ব্যাংক এলাকা ছেড়ে যান।

জানা যায়, এ সময় একদল কর্মকর্তা জড়ো হয়ে উপদেষ্টা আহসান উল্লাহকে কার্যালয় ত্যাগে বাধ্য করেন। পরে তাকে গাড়িতে তুলে দেওয়ার ঘটনায় নেতৃত্ব দেন কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক তৌহিদুল ইসলাম।

আরও পড়ুন : বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে আটক ১৮

এসময় ঘটনাস্থলে নির্বাহী পরিচালক সরোয়ার হোসেন, পরিচালক নওশাদ মোস্তফা, অতিরিক্ত পরিচালক তানভীরসহ প্রায় ৩০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কর্মকর্তাদের মব সৃষ্টি সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, নতুন সরকারের সময়ে এমন কোনো আচরণ করা উচিত নয়, যা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা প্রয়োজন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অন্যান্য   গভর্নর আহসান এইচ মনসুর   আহসান উল্লাহ   বাংলাদেশ ব্যাংক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft