বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৯ পিএম

আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ উপনির্বাচন ও প্রার্থীর মৃত্যুজনিত কারণে বাতিল হওয়া শেরপুর-৩ আসনের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এ দুই আসনে ৯ এপ্রিল ভোট হতে পারে। এ বিষয়ে বিকেলে তফসিল ঘোষণা করে বিস্তারিত জানানো হবে।

এই দুই আসনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ থাকছে বলে জানা গেছে।

ইসি কর্মকর্তারা জানান, বগুড়া-৬ আসন বিএনপি চেয়ারম্যান ছেড়ে দেওয়ায় শূন্য হয়। তাই সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আর ভোটের আগে শেরপুর-৩ আসনের একজন প্রার্থী মারা যাওয়ায় সেই আসনের ভোট বাতিল করে ইসি। সেখানেও নির্বাচন অনুষ্ঠিত হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অন্যান্য   ভোট   বগুড়া-৬   শেরপুর-৩   নির্বাচন কমিশন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft