ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

ঠাকুরগাঁও প্রতিনিধি

দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন— সিংগিয়া গ্রামের রহিমা (৬৫) এবং মনোরঞ্জন বর্মন (৮০)।

2026-02-23T20:08:39+06:00
2026-02-23T20:08:39+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৮ পিএম 
ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২
ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন— সিংগিয়া গ্রামের রহিমা (৬৫) এবং মনোরঞ্জন বর্মন (৮০)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওগামী একটি গমবোঝাই ট্রাক সদর উপজেলার সিংগিয়া গ্রামের মেহেদীর ধানের চাতালের সামনে রহিমা (৬৫) নামের এক পথচারীকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত রহিমা ওই গ্রামের মো. রুহুল আমিনের স্ত্রী।

অন্যদিকে, সাসলা-পিয়ালা বাজারে সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন মনোরঞ্জন বর্মন (৮০)। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে শনিবার দিবাগত রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, পুলিশ দুর্ঘটনা কবলিত যানবাহন ও ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।




  বিষয়:   দেশজুড়ে  ঠাকুরগাঁও  সড়ক দুর্ঘটনা  নিহত 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com