‘বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে ব্যবস্থা’
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৩ এএম

লক্ষ্মীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, বিএনপির নাম ভাঙিয়ে কোনো ধরনের অপকর্ম করার সুযোগ নেই। কেউ যদি দলের নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়ায়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন পরবর্তী সময়ে উপজেলার রায়পুর, চরআবাবিল, উত্তর চরবংশী ও দক্ষিণ চরবংশী ইউনিয়নের দলীয় কার্যালয় এবং ইফতার মাহফিলে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। 

সাক্ষাৎকালে আবুল খায়ের ভূঁইয়া এলাকার মানুষের দুঃখ-দুর্দশার কথা শোনেন। স্থানীয়রা রাস্তাঘাটের বেহাল অবস্থা, জলাবদ্ধতা, কর্মসংস্থানের সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগের কথা তুলে ধরেন। জবাবে তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান উন্নয়ন কার্যক্রমের মাধ্যমেই দিতে চাই। অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট সংস্কার, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং জনসেবামূলক কাজ বাস্তবায়ন করা হবে। রাজনীতি মানুষের সেবা করার জন্য।

আরও পড়ুন : পঞ্চগড়ের চাকলায় স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক

তিনি বলেন, মদিনা সনদের আদলে রাষ্ট্র গঠন করা হবে। কেউ যদি ব্যক্তিস্বার্থে দলের নাম ব্যবহার করে অনৈতিক সুবিধা নিতে চায়, তা বরদাশত করা হবে না। বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়-এমন কোনো কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

এ সময় তিনি সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং জনগণের প্রত্যাশা পূরণে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 

এ সময় উপজেলা বিএনপি সভাপতি নাজমুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূইয়াসহ ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দল, সেচ্ছাসেবক দলের নেতারা উপস্থিত ছিলেন। 

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft