নীতিমালা না মেনে নিয়োগ দিলে এমপিও দেওয়া হবে না : মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০১ এএম আপডেট: ২৩.০২.২০২৬ ১১:৩০ এএম

দেশের বেসরকারি মাদ্রাসায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর আওতাবহির্ভূত সকল শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে নতুন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণ বাধ্যতামূলক করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তর বলছে, নীতিমালা অমান্য করে কোনো নিয়োগ দেওয়া হলে সংশ্লিষ্ট পদের জন্য এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) সুবিধা দেওয়া হবে না। অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ হতে গত ১ ফেব্রুয়ারি ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’ জারি করা হয়েছে।

আরও পড়ুন : ৬ষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের মাদরাসা বোর্ডের জরুরি নির্দেশনা

বিজ্ঞপ্তি অনুযায়ী, বেসরকারি মাদ্রাসাসমূহে এনটিআরসিএ-এর আওতাবহির্ভূত যেসব শূন্য পদ রয়েছে, সেগুলোতে সংশ্লিষ্ট মাদ্রাসার নিয়োগ কমিটির সুপারিশে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি নিয়োগ কার্যক্রম পরিচালনা করে থাকে। কিন্তু এখন থেকে এসব নিয়োগ প্রক্রিয়া অবশ্যই জারিকৃত ‘জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’ অনুযায়ী সম্পন্ন করতে হবে।

অধিদপ্তর বিশেষভাবে সতর্ক করে দিয়ে বলেছে, নতুন নীতিমালা অনুসরণ না করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে কোনোভাবেই এমপিও দেওয়া হবে না। নির্দেশনার অনুলিপি দেশের সকল বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার সভাপতি, গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি এবং অধ্যক্ষ ও সুপারদের কাছে পাঠানো হয়েছে।

মাদ্রাসা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং অযোগ্য প্রার্থী নিয়োগ রোধে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft