হিন্দি সিনেমায় অভিনয় না করার কারণ জানালেন প্রিয়াংকা চোপড়া

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-02-22T15:02:37+06:00
2026-02-22T15:02:37+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
হিন্দি সিনেমায় অভিনয় না করার কারণ জানালেন প্রিয়াংকা চোপড়া
বিনোদন ডেস্ক
⏲ ৩:০২ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬ | রোববার
হিন্দি সিনেমায় অভিনয় না করার কারণ জানালেন প্রিয়াংকা চোপড়া
নিজের কাজের পরিধির বিস্তার চান সবাই। তাই বলে নিজের শেকড়কে ভুলে যাওয়া তো সম্ভব নয়। একসময়ের জনপ্রিয় দেশিগার্লখ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া দীর্ঘদিন ধরে বলিউড সিনেমা  থেকে দূরে। বর্তমানে অভিনেত্রী একের পর এক কাজ করে চলেছেন হলিউডে। 

তবে হলিউডে কাজ করলেও কেন বলিউড ত্যাগ করলেন প্রিয়াংকা? এই কৌতূহল এখনো সবার মনে প্রশ্ন জাগে। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সে প্রসঙ্গেই কথা বললেন অভিনেত্রী। প্রিয়াংকা চোপড়া বলেন, তিনি বলিউড ছাড়তে চাননি। তবে হিন্দি সিনেমার বাইরে গিয়ে কাজ করার প্রবল তাগিদ থেকে হলিউডে যাওয়া।


বলিউডে যে তার সাফল্য 'কম' তা কিন্তু নয়; এমনকি অভিনেত্রী যখন ক্যারিয়ারের শীর্ষে, ঠিক সেই সময় হলিউডে পাড়ি দেন প্রিয়াংকা চোপড়া। কিন্তু বলিউড ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছিলেন তিনি?  

সে প্রসঙ্গে প্রিয়াংকা চোপড়া বলেন, আমি কখনো বলিউড ছেড়ে যেতে চাইতাম না। তবে হিন্দি সিনেমায়  কাজ করার সময় আমি অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছিলাম। বলিউডে কাজের সেই স্বাধীনতা পেতাম না। অথচ এখন কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না। মনের মতো কাজ করতে পারছি বলে জানান এ দেশিগার্লখ্যাত অভিনেত্রী।

জ/ই


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত